মিয়ামি, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনি এরিকসন ওপেনের দ্বিতীয় পর্বে উঠেছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন। বুধবার টানা সেটে (৬-২, ৬-২) ব্যবধানে যুক্তরাষ্ট্রের জিল ক্রেবাসকে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেন হেনিন।
ফ্লোরিডার কি বিসকেইনের রৌদ্রজ্জ্বল দিনে ৬২ মিনিটেই ম্যাচ জেতেন টুর্নামেন্টে ওয়াইল্ড-কার্ডে খেলতে আসা সাবেক এক নম্বর হেনিন।
পরবর্তী ম্যাচে এ বেলজিয়াম তারকা রাশিয়ার এলিনা দেমেন্তিয়েভার মুখোমুখি হবেন। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে উভয়ের প্রথম সাক্ষাতে জিতেছিলেন হেনিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/১৮২০ ঘ.
bdnews24