২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা

স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বুধবার বাংলাদেশ রাইফেলস ৩৭-১১ গোলে হারায় আনসারকে। অন্য ম্যাচে বিএইচএফ সভাপতি যুবদল ৩১-৩১ গোলে ড্র করে বাংলাদেশ পুলিশ দলের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বুধবার বাংলাদেশ রাইফেলস ৩৭-১১ গোলে হারায় আনসারকে। অন্য ম্যাচে বিএইচএফ সভাপতি যুবদল ৩১-৩১ গোলে ড্র করে বাংলাদেশ পুলিশ দলের বিপক্ষে। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসারের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ১৮-০৪ গোলে এগিয়ে ছিল রাইফেলস। বিরতির পর প্রতিপক্ষের জালে আরো ১৯ বার বল পাঠায় রাইফেলস। ফলে হার মেনে মাঠ ছাড়ে আনসার। এর আগে প্রধান অতিথি হিসেবে "স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা-১০" এর উদ্বোধন করেন সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং পারটেক্স গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল কায়সার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নূরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ ফেডারেশনের কর্মকর্তারা। হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় রয়েছে আর এন ট্রেডিং লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১৩০ ঘ.