২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দল কলকাতা যাচ্ছে সোমবার

ইন্দো-বাংলা গেমসে অংশ নিতে সোমবার রাতে কলকাতা যাচ্ছে ১৮২ সদস্যের বাংলাদেশ দল। খেলোয়াড়দের মধ্যে ৮৭ পুরুষ ও ৫৩ মহিলা রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ফোর) - ইন্দো-বাংলা গেমসে অংশ নিতে সোমবার রাতে কলকাতা যাচ্ছে ১৮২ সদস্যের বাংলাদেশ দল। খেলোয়াড়দের মধ্যে ৮৭ পুরুষ ও ৫৩ মহিলা রয়েছেন। আগামী ২৪ থেকে ২৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় তৃতীয় ইন্দো-বাংলা গেমস শুরু হচ্ছে। এবারের গেমসে ১০ ডিসিপ্লিনে মোট ৬১টি স্বর্ণ পদকের জন্য লড়াই করবেন প্রতিযোগীরা। আগেরবার বাংলাদেশ জিতে নেয় ৪৫টি সোনাসহ মোট ৯২টি পদক। পক্ষান্তরে পশ্চিমবঙ্গ ২৪টি সোনাসহ মোট ৯১টি পদক জেতে। বাংলাদেশ দলের নেতৃত্বে রয়েছেন হারুনুর রশীদ। জেনারেল টিম ম্যানেজার মেজর (অব:) ইমরোজ আহমেদ ও মহিলা ম্যানেজার রাবেয়া খাতুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৪৩ ঘ.