২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালকে হারিয়ে ফাইনালে লুবিসিস

বিএনপি প্যারিবাস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দিয়েছেন ক্রোশিয়ার ইভান লুবিসিস। সেই সঙ্গে ফাইনালও নিশ্চিত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 02:01 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

ক্যালিফোর্নিয়া, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি প্যারিবাস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারিয়ে টেনিস বিশ্বকে চমকে দিয়েছেন ক্রোশিয়ার ইভান লুবিসিস। সেই সঙ্গে ফাইনালও নিশ্চিত করেছেন তিনি। জমজমাট ম্যাচে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বর খেলোয়াড় লুবিসিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়ার নাদালকে হারান ৩-৬, ৬-৪ ও ৭-৬ (১) গেমে। এর আগে লুবিসিস প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই নোভাক দকোভিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। স্পেনের টেনিস খেলোয়াড় নাদাল তার এই হার মেনে নিতে পারেননি। তার মতে এটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, "কারণ জেতার জন্য আমি যথেষ্ঠ ভালো খেলেছি।" অন্য সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রোডিক ৬-৪, ৩-৬ ও ৬-৩ গেমে জেতেন সুইডেনের রবিন সোদারলিংয়ের বিপক্ষে। ফাইনালে রোডিক খেলবেন লুবিসিসের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৩ ঘ.