২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমার্ধ গোলশূন্য

দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের মধ্যকার ১৩তম রাউন্ডের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 12:20 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের মধ্যকার ১৩তম রাউন্ডের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সিটিসেল বাংলাদেশ লিগের প্রথমাধের্র খেলা শেষে এখন চলছে দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধে আক্রমণ আর পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে চলে খেলা। গোল করতে মরিয়া উভয় দলই খেলে আক্রমণাত্মক খেলা। খেলার প্রথমার্ধে মোহামেডান চারটি এবং আবাহনী পেয়েছে একটি কর্নার। এছাড়া বেশ কয়েকটি লক্ষভ্রষ্ট শট নেন দুই দলের আক্রমণভাগের খেলোয়াড়রাই। লিগে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। আর মোহামেডানের সংগ্রহ ২৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এমআই/১৮০৫ ঘ.