২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা

আগামী ২৯ মার্চ হতে শুরু হচ্ছে রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা বিভাগের একক ও দ্বৈত ইভেন্ট বালক ও বালিকা বিভাগে ১২ ও ১৪ বছরের বয়সভিত্তিক একক ও মিনি টেনিস গ্র"পে এ প্রতিযোগিতা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 04:14 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ মার্চ হতে শুরু হচ্ছে রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা বিভাগের একক ও দ্বৈত ইভেন্ট বালক ও বালিকা বিভাগে ১২ ও ১৪ বছরের বয়সভিত্তিক একক ও মিনি টেনিস গ্র"পে এ প্রতিযোগিতা হবে। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের খেলা হবে। একজন খেলোয়াড় দু্িট করে ইভেন্টে অংশ নিতে পারবেন। তবে কোনো ইভেন্টে ৬ জনের কম প্রতিযোগি হলে সে ইভেন্টের খেলা হবে না। বাংলাদেশ টেনিস ফেডারেশনের এক বিজ্ঞপিতে জানানো হয়েছে, বাংলাদেশে বসবাসরত যে কোন দেশের নাগরিকগণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণে বিবেচিত হবেন। আগ্রহীদের ২৭ মার্চের মধ্যে ফেডারেশনে এন্ট্রি ফ্রি প্রেরণ করতে বলা হয়েছে। জুনিয়র ইভেন্টে ৫০ টাকা ও সিনিয়র ইভেন্টে একশত টাকা এন্ট্রি ফি ধার্য করেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২১০ ঘ.