ক্যালিফোর্নিয়া, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস খেলোয়াড় সার্বিয়ার নোভাক দোকোভিচ জিতেছেন জার্মানির ফিলিপ কোলস্ক্রিবারের বিপক্ষে।
অন্য ম্যাচে স্পেনের রাফায়েল নাদাল খুব সহজেই ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ পর্বে ওঠেছেন। হারিয়েছেন ক্রোয়েশিয়ার মারিও অ্যানসিসকে, ৬-২ ও ৬-২ সেটে।
চুড়ান্ত সেটে এক পর্যায়ে পিছিয়ে পড়েছিলেন দোকোভিচ। শেষ পর্যন্ত প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে খেলায় জেতেন ৬-৩, ২-৬ ও ৭-৬ সেটে। এ জন্য দোকোভিচকে আড়াই ঘন্টারও বেশি সময় ধরে লড়াই করতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩২ ঘ
bdnews24