২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল জিতেছে চার গোলে

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার একমাত্র খেলায় ফার্নান্দো তোরেসের জোড়া গোলের সুবাদে লিভারপুল ৪-১ এ হারিয়েছে পোর্টসমাউথকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 11:37 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

লন্ডন, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার একমাত্র খেলায় ফার্নান্দো তোরেসের জোড়া গোলের সুবাদে লিভারপুল ৪-১ এ হারিয়েছে পোর্টসমাউথকে। স্পেনের লা লিগায় অ্যাথলেটিক মাদ্রিদ ১-০ গোলে হারায় অসাসুনাকে। নিজেদের মাঠ অ্যান্ডফিল্ড রোডে খেলার প্রথমার্ধের ২৬ মিনিটে রড্রিগুয়েজ ম্যাক্সির কাছ থেকে বল পেয়ে পোর্টসমাউথের জালে জড়িয়ে দেন লিভারপুলের তোরেজ। দুই মিনিট পর তোরেজের বানিয়ে দেয়া বলে রায়ান বাবেল কাঙ্খিত ঠিকানায় বল পাঠলে দুই গোলে এগিয়ে যায় রাফায়েল বেনিতেজর দল। আবারো তোরেজের কাছ থেকে বল পেয়ে মাঝ মাঠের খেলোয়াড় অ্যালবার্তো অ্যাকুইলানির গোলে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল ৩২ মিনিটে। খেলার ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তোরেজ। তবে খেলার শেষ হওয়ার আগে আগে ৮৮মিনিটে পোর্টসমাউথের পক্ষে একটি গোল শোধ করেন নাদির বেলহাজ। ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সব দলের উপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে চেলসির পয়েন্ট ৬৪। ৩০ ম্যাচে আর্সেনালেরও পয়েন্ট ৬৪। এছাড়া ২৯ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের ৫২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৩০ ঘ.