ক্যালিফোর্নিয়া, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মারিয়া শারাপোভাকে হারিয়ে চতুর্থ পর্বে উঠেছেন চীনের ঝেং জি।
বিএনপি প্যারিবাস ওপেনে রোববার বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৩ নম্বর খেলোয়াড় শারাপোভার বিপক্ষে ৬-৩, ২-৬ ও ৬-৩ গেমে জেতেন ঝেং জি।
জয়ের পর ঝেং বলেন "এটা ছিল একটি কঠিন ম্যাচ।"
জি-এর খেলায় ছন্দ ও গতি দেখে বিস্মিত হন শারাপোভা। বলেন, "তিনি রীতিমতো একটি যন্ত্র। বল এত জোরে মারেন যে তা মোকাবিলা করা সত্যিই কঠিন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/সিজি/১৯৩০ ঘ.
bdnews24