২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ হকির শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। শনিবার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 05:53 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ হকির শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। শনিবার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া। নয়া দিল্লী ধ্যান চান্দ স্টেডিয়ামে প্রথমার্ধের ৬ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া, এডি ওকেনডেন দুর্দান্ত ফিল্ড গোলে। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আগের দুই আসরের চ্যাম্পিয়ন জার্মানি। বিরতির পর মরিজ ফার্স্টির পেনাল্টি কর্নার গোলে খেলায় সমতা ফেরায় জার্মানি, ৪৮ মিনিটে। জার্মানির হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন গুড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে জয়সূচক গোলটি এনে দেন লুক ডয়েরনার। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ডয়েরনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২২৪৫ ঘ.