২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাস্যুট দাবায় শীর্ষে মনিষা ও মিনিনা

প্যারাস্যুট অ্যাডভান্স আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার কিরন মনিষা মোহান্তি ও রাশিয়ার মিনিনা ভেরোনিকা যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। উভয়েরই সংগ্রহ সাড়ে চার পয়েন্ট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 02:42 PM

Updated : 24 Aug 2022, 07:28 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারাস্যুট অ্যাডভান্স আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার কিরন মনিষা মোহান্তি ও রাশিয়ার মিনিনা ভেরোনিকা যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। উভয়েরই সংগ্রহ সাড়ে চার পয়েন্ট করে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল। এছাড়া ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও মহিলা ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা তৃতীয় স্থানে আছেন সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে । শুক্রবার কক্সবাজারের ইউনি রিসোর্ট এর সভাকক্ষে ষষ্ঠ রাউন্ডের খেলায় কিরন মনিষা শাকিলের সঙ্গে ড্র করেন। ভেরোনিকা চট্টগ্রামের তনিমা পারভীনকে ও লিজা বিমানের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে হারান। অপর ম্যাচে ছায়েফউদ্দীন লাভলু ভারতের ধ্যানি দাবেকে পরাজিত করেন এবং ইমন মালয়েশিয়ার ফিদে মাস্টার পিটার লংয়ের সঙ্গে ড্র করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০৩০ ঘ.