২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে আসের্নাল ও বায়ার্ন মিউনিখ

আর্সেনাল ৫-০ গোলে এফসি পোর্তোকে উডিয়ে দিয়ে পৌছে গেছে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে। দিনের অন্য খেলায় ফিওরেন্টিনার কাছে ৩-২ গোলে হেরেও দুই পর্বের খেলায় 'অ্যাওয়ে' গোল ব্যবধানে এগিয়ে থাকায় বায়ার্ন মিউনিখও নাম লেখালো আটের খাতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 01:02 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

লন্ডন, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনাল ৫-০ গোলে এফসি পোর্তোকে উডিয়ে দিয়ে পৌছে গেছে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে। দিনের অন্য খেলায় ফিওরেন্টিনার কাছে ৩-২ গোলে হেরেও দুই পর্বের খেলায় 'অ্যাওয়ে' গোল ব্যবধানে এগিয়ে থাকায় বায়ার্ন মিউনিখও নাম লেখালো আটের খাতায়। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্যামেরোন জেরমের জোড়া গোলে বার্মিংহ্যাম সিটি ২-১ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে। আর বোল্টন ওয়াডারার্সকে ডারেন বেন্টের হ্যাট্রিকের সুবাদে ৪-০ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিলো সান্ডারল্যান্ড এএফসি। ঘরের মাঠে নিকোলাস বেন্ডনারের গোলে ৯ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ২৫ মিনিটে আবারো সেই বেন্ডনার। নিজের দ্বিতীয় গোল করে গানার্সদের এগিয়ে নেন ২-০ তে। বিরতির পর কিছু সময়ের জন্য খেলায় ছন্দ খুঁজে পায় পোর্তো। তবে গোল আদায় করে নিতে পারেনি আর্সেনালের রক্ষণ বূহ্য ভেদ করে। সামির নাসরির গোলে খেলায় ৩-০ তে এগিয়ে যায় আর্সেন উয়েঙ্গারের দল, ৬৩ মিনিটে। দুই মিনিট পর রক্ষণভাগের খেলোয়াড় এম্যানুয়েল ইবুর গোলে ব্যবধান বেড়ে দাড়ায় ৪-০ তে। অতিরিক্ত সময়ে বেন্ডনার পোর্তোর কফিনে শেষ পেরেক ঠোকেন। দিনের অন্য খেলায় স্টিভ জোভেটিকের জোড়া গোলের সুবাদে ৩-২ এ বায়ার্ন মিউনিখকে হারায় ফিওরেন্টিনা। খেলার প্রথমার্ধে হুয়ান ম্যানুয়েল ভার্গাসের গোলে ২৮ মিনিটে এগিয়ে যায় ফিওরেন্টিনা। কিন্তু বিরতির পর স্টিভ জোভেটিকের গোলে আবারো ব্যবধান বাড়ায় ৫৪ মিনিটে। চার মিনিট পরই বায়ার্নের ভ্যান বোমেল একটি গোল শোধ করেন। ৬৪ মিনিটে আবারো গোল করে ব্যবধান বাড়ান ফিওরেন্টিনার জোবেটিক। এক মিনিট পরই আর্জেন রোবেনের গোলে ব্যবধান কমায় বায়ার্ন। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিউনিখকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮৩৭ ঘ.