২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি ম্যাচে জয় বাফুফে একাদশের

ইউরোপীয় ইউনিয়ন (ইউ) একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাদশ। শনিবার শেখ আসলামের জোড়া গোলের সুবাদে ইউ একাদশের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় বাফুফে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 05:29 PM

Updated : 24 Aug 2022, 07:17 PM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়ন (ইউ) একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাদশ। শনিবার শেখ আসলামের জোড়া গোলের সুবাদে ইউ একাদশের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় বাফুফে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাফুফে একাদশের হয়ে প্রথম গোল করেন সাবেক তারকা ফুটবলার শেখ আসলাম। ৬৫ মিনিটে আবারো গোল করে ব্যবধান বাড়ান আসলাম। শফিকুল কাদের মুন্না বাফুফে একাদশের পক্ষে তৃতীয় গোলটি করেন ৮৯ মিনিটে। ইউরোপীয় ইউনিয়ন একাদশের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস রয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২৩১০ ঘ.