২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহিত ও সাবিনা চ্যাম্পিয়ন

গ্রামীণফোন ২৪তম আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং গ্র"প-৩ প্রতিযোগিতায় বালক এককে ভারতের মোহিত ময়ূর জয়প্রকাশ চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তানের সাবিনা সারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 04:53 PM

Updated : 24 Aug 2022, 07:17 PM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ২৪তম আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং গ্র"প-৩ প্রতিযোগিতায় বালক এককে ভারতের মোহিত ময়ূর জয়প্রকাশ চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তানের সাবিনা সারাপোভা। জাতীয় টেনিস কমপ্লেক্সের ১ নম্বর কোর্টে শনিবার ভারতের মোহিত ময়ূর ৬-৩ ও ৬-২ গেমে চীনের জিং জাও-কে হারান। ২নম্বর কোর্টে বালিকা এককে উজবেকিস্তানের সাবিনা সারাপোভা ৬-১ ও ৬-২ গেমে চীনের ইউ জোয়াংশেকে পরাজিত করেন। গ্রামীণফোন লিমিটেডের হেড অব প্রোডাক্টস মাইকেল মালভেবো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। প্রতিযোগিতায় ২৪টি দেশের ৮৭ বালক ও ৬০ বালিকা অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৪৪ ঘ.