২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগ ও বিয়ানী বাজারের ম্যাচ ড্র

সিটিসেল বাংলাদেশ লিগের নবম রাউন্ডের খেলায় আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বিয়ানীবাজার এসসি লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 03:23 PM

Updated : 24 Aug 2022, 07:16 PM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের নবম রাউন্ডের খেলায় আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বিয়ানীবাজার এসসি লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে আরামবাগ ও বিয়ানী বাজার। আট ম্যাচ শেষে উভয় দলের সংগ্রহ সাত পয়েন্ট করে। ৯ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে ঢাকা আবাহনী লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১০০ ঘ.