ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় প্রদর্শনী ম্যাচে ইউরোপীয়ান ইউনিয়ন (ইউ) একাদশের মুখোমুখি হচ্ছে বাফুফে একাদশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার সকাল এগার টায় প্রদর্শনী ম্যাচে বাফুফে একাদশের বিপক্ষে ইউ একাদশের হয়ে খেলবেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতবৃন্দ।
খেলার আগে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অতিথিদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে বাফুফে।
ফুটবলমোদী দর্শকবৃন্দ বিনা টিকিটে ম্যাচটি উপভোগ করতে পারবেন বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাফুফে।
ইউ একাদশের হয়ে খেলবেন: স্যামুয়েল এগেরো, টমাস বার্গেনহল্টজ, ক্রিস ম্যাকেই, ক্রিস্টফার সন্ডেরেগার, ক্রিস রয়, অলিভার অ্যাডওয়ার্ডস, হোলগার লেহম্যান, এইনার হেবোগার্ড জেনসেন, অ্যান্ডার্স জেনসেন, জেফ হাইনেন, লুইগি পিটার রাগনো, ফ্লোরেন্ট অ্যারিয়াগাডা, জন ভ্যান রিন, আর্নে হগ, ইসমায়েল, স্টিফান টিম গ্যাম্পার, অ্যান্ডি বার্নার্ড, মাসিমো লা রোজা, আশরাফুজ্জামান, আন্দ্রেঁ ফ্যালকন, তুলিও ফেরি, ফ্রাঙ্ক হাটাইন, অলিভার ওয়াকেলিন ও ফিলিপ্পো।
বাফুফে একাদশ: খুরশীদ আলম বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাদল রায় (অধিনায়ক), খোন্দকার রকিবুল হোসেন, শেখ মোহাম্মদ আসলাম, খোন্দকার ওয়াসিম ইকবাল, ইমতিয়াজ সুলতান জনি, সত্যজিৎ দাস রুপু, কায়সার হামিদ, ছাইদ হাছান কানন, রুম্মান বিন ওয়ালি সাব্বির, নুরুল হক মানিক, পনিরুজ্জামান পনির, একেএম সাইফুল বারি টিটু, জুয়েল রানা, মাসুদ রানা, ইমতিয়াজ আহমেদ নকিব, রকিব হোসেন, খোন্দকার শহীদুল আলম রঞ্জন, শফিকুল কাদের মুন্না, আবু ফয়সাল, রিয়াজউদ্দিন বিশ্বাস।
বাফুফে সভাপতি ও ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০৫০ ঘ.
bdnews24