২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল হকি, চট্টগ্রামে চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয় স্কুল

এক্সট্যাসি স্কুল হকি টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল। এছাড়া রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন কসবা উচ্চ বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 03:07 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক্সট্যাসি স্কুল হকি টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল। এছাড়া রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন কসবা উচ্চ বিদ্যালয়। ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল ৬-০ গোলে বান্দরবান ডনকক্স উচ্চ বিদ্যালয়কে হারায়। কসবা উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকায় চূড়ান্ত পর্বে খেলবে এই স্কুলগুলো। ৬ মার্চ থেকে চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। বাংলাদেশ হকি ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৫৮ ঘ.