ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটি ভেঙ্গে দিয়ে হারুনুর রশিদকে চেয়ারম্যান করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আওতায় বিভিন্ন ফুটবল লিগের খেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এই ব্যবস্থা নেয়া হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।
কমিটির ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে বাদল রায় ও গোলাম রব্বানী হেলালকে।
এছাড়া সদস্যরা হলেন ফজলুর রহমান বাবুল, আজফার-উজ-জামান সোহরাব, মাইনুল ইসলাম ময়না, সাব্বির হোসেন, সালেহ জামান সেলিম, আবু হাসান চৌধুরী প্রিন্স, শফিকুল আজম ভূঁইয়া শোয়েব ও মহিদুর রহমান মিরাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০১৬ ঘ.
bdnews24