২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিস, বালক এককে সেমিফাইনালে ভারত, চীন

গ্রামীণফোন আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং গ্র"প-৩ প্রতিযোগিতার বালক এককে ভারত ও চীনের দু'জন করে খেলোয়াড় সেমিফাইনালে উঠেছে। এছাড়া বালিকা এককের সেমিফাইনালে উঠেছে চীনের দুই প্রতিযোগী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 02:11 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং গ্র"প-৩ প্রতিযোগিতার বালক এককে ভারত ও চীনের দু'জন করে খেলোয়াড় সেমিফাইনালে উঠেছে। এছাড়া বালিকা এককের সেমিফাইনালে উঠেছে চীনের দুই প্রতিযোগী। বালক এককের কোয়ার্টার ফাইনালে চীনের বেয়েন ওইয়াং ৭-৫, ৩-৬ ও ৭-৬ গেমে থাইল্যান্ডের ফেসাউইত বুরাফেরিতাকে ও জিং জাও ৬-৪ ও ৬-৩ গেমে চাইনিজ তাইপের চিয়া ফু ওয়াংকে ৬-৪ ও ৬-৩ গেমে হারান। এছাড়া ভারতের নাকিরেড্ডি সাই কার্তিক ৬-২ ও ২-০ (অবসর) গেমে স্বদেশি হাডিন বাবাকে এবং মোহিত ময়ুর জয়প্রকাশ ৬-৩ ও ৬-৩ গেমে চাইনিজ তাইপের তিং ইউ চুয়ানকে পরাজিত করেন। বালিকা এককের কোয়ার্টার ফাইনালে চীনের সাই সাই জেং ৬-২ ও ৬-৩ গেমে ভিয়েতনামের ত্রাং হুয়াং ফং ডাইকে ও ইউ জোয়াংশো ৬১, ২-৬ ও ৬-২ ব্যবধানে নাদিয়া সারিফাহকে হারান। এছাড়া উজবেকিস্তানের সাবিনা সারিপোভা ৬-৩ ও ৬-০ গেমে চীনের মেং নিং দেং এবং ভারতের রতনিকা বাত্রা ৬-০, ৩-৬ ও ৬-৪ ব্যবধানে চীনের জি ইয়াংয়ের বিপক্ষে জেতেন। শুক্রবার সকাল ৯টায় বালক ও বালিকা এককের সেমি-ফাইনাল শুরু হবে। এরপর হবে দ্বৈতের সেমি-ফাইনাল। বিকালে হবে বালক ও বালিকা দ্বৈতের ফাইনাল। বালক ও বালিকা এককের ফাইনাল হবে শনিবার সকাল সাড়ে দশটায়, রমনা টেনিস কোর্টে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০১ ঘ.