নয়া দিল্লী, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ হকির 'এ' গ্র"পের খেলায় হ্যাট্রিক শিরোপা প্রত্যাশী জার্মানি ৬-০ গোলে হারিয়েছে কানাডাকে।
ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধের ১৫ মিনিটে জ্যাঁ মার্কো মনটাগের গোলে এগিয়ে যায় জার্মাানি। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক মাক্সিমিলিয়ান মুলার ২১ মিনিটে। আর বিরতির আগে মার্টিন হানারের দেয়া দু'টি গোলে জার্মানি এগিয়ে যায় ৪-০ তে।
দ্বিতীয়ার্ধে অল্প সময়ের জন্য কানাডা খেলায় ফিরে এলেও গোল উৎসব থামেনি শিরোপা প্রত্যাশীদের। শেষ ১২ মিনিটে জার্মানির ফ্লোরিয়ান ফুকচসের দেয়া দু'টি গোলে বড় জয় নিশ্চিত হয় জার্মানদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২২১৫ ঘ.
bdnews24