ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগের নবম রাউন্ডের খেলায় শুকতারা যুব সংসদকে হারিয়ে লিগে প্রথম জয় পেলো রহমতগঞ্জ এমএফএস। বুধবার ২-১ গোলে শুকতারাকে হারায় রহমতগঞ্জ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ- পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যায়। কিন্তু সুযোগ নষ্ট করায় প্রথমার্ধ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো পক্ষই।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্ট্রাইকার ফেলিক্সের গোলে ১-০ তে এগিয়ে যায় রহমতগঞ্জ ৪৭ মিনিটে।
৬১ মিনিটে মামুনের দেয়া গোলে ব্যবধান দ্বিগুন করে রমহতগঞ্জ। নির্ধারিত সময়ে শুকতারা কোনো গোল করতে পারেনি। তবে অতিরিক্ত সময়ে লিটনের গোলে ব্যবধান ২-১ এ কমিয়ে আনে শুকতারা।
এ জয়ে ৮ ম্যাচ শেষে রহমতগঞ্জের পয়েন্ট ৫। অন্যদিকে সমান ম্যাচে শুকতারার সংগ্রহ ৬ পয়েন্ট।
বৃহস্পতিবার একই মাঠে সন্ধ্যা ছ'টায় মুক্তিযোদ্ধা সংসদ মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯১৫ ঘ.
bdnews24