নয়া দিল্লী, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ হকিতে নিউজিল্যান্ড ৩-২ গোলে হারিয়েছে কানাডাকে। অন্য খেলায় জার্মানি ২-২ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে সোমবার খেলার প্রথমার্ধে ২-১ এ এগিয়ে ছিল কানাডা। তবে দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফেরায় নিউজিল্যান্ড। আর শেষ মুহূর্তে রায়ানের গোলে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের পক্ষে একটি করে গোল করেন যথাক্রমে প্রিয়েস ভানা, নিকোলাস হেইগ ও রায়ান। কানাডার হয়ে গোল দু'টি করেন মার্ক পিয়ারসন ও ফিলিপ রাইট।
অন্য খেলায় জার্মানির বিপক্ষে খেলার প্রথমার্ধে ২-০ তে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। তবে দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফেরায় জার্মানি। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে উভয় পক্ষকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২২৪০ ঘ.
bdnews24