ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে পাঁচ পয়েন্ট করে নিয়ে একই সঙ্গে শীর্ষে রয়েছেন মাসুদা বেগম ও নাজরানা খান ইভা।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, জাহানারা হক রুনু, সামিহা শারমীন সিম্মী, মাহমুদা হক চৌধুরী মলি ও রোকসানা তিতলী।
দিলারা জাহান নূপুর, প্রতিভা তালুকদার, আমেনা খাতুন, ফিরোজা হক চৌধুরী, ইয়ন সরকার, তাহমিনা আক্তার তিশা ও তানজিনা আক্তার তানি চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২৪ ঘ.
bdnews24