২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দাবা, শীর্ষ স্থান ধরে রেখেছেন মাসুদা

৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডের খেলা শেষে মাসুদা বেগম সাড়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 03:35 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডের খেলা শেষে মাসুদা বেগম সাড়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন। নাজরানা খান ইভা, ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, জাহানারা হক রুনু, সামিহা শারমীন সিম্মী, প্রতিভা তালুকদার ও আমেনা খাতুন চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছেন মাহমুদা হক চৌধুরী মলি, মেহনাজ আহমেদ মিথিলা ও রোকসানা তিতলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/