ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে মাসুদা বেগম ।
সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নাজরানা খান ইভা, জাকিয়া সুলতানা ও জাহানার হক রুনু ।
তৃতীয় স্থানে রয়েছেন সামিহা শারমীন সিম্মী, ফারজানা হোসেন অ্যানি, ফিরোজা হক চৌধুরী পপি, মেহনাজ আহমেদ মিথিলা, প্রতিভা তালুকদার, আমেনা খাতুন, রোকসানা তিতলী ও ইয়ন সরকার। এদের প্রত্যেকের সংগ্রহ তিন পয়েন্ট করে।
বুধবার চতুর্থ রাউন্ডের খেলায় মাসুদা প্রতিভা তালুকদারকে, জাকিয়া দিলারা হক নূপুরকে, সিম্মী মাহমুদা হক চৌধুরী মলিকে, অ্যানি ফারহানা মমতাজকে, পপি আরিফা খাতুন মনিকে, মিথিলা হামিদা খাতুনকে, আমেনা স্বপ্নাকে, তিতলী জিশাকে, ইয়ন তানজিনা আক্তার তানিকে পরাজিত করেন। ইভা রুনুর সাথে ড্র করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস
bdnews24