ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন নাজরানা খান ইভা, মাসুদা বেগম, জাহানার হক রুনু ও প্রতিভা তালকুদার। এদের প্রত্যেকের সংগ্রহ তিন পয়েন্ট করে।
আড়াই পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জাকিয়া সুলতানা ও মাহমুদা হক চৌধুরীর মলি।
তৃতীয় রাউন্ডের খেলায়- ইভা ফারজানা হোসেন অ্যানিকে, মাসুদা মেহনাজ আহমেদ মিথিলাকে, রুনু দিলারা জাহান নূপুরকে এবং প্রতিভা সামিহা শারমিন সিম্মীকে পরাজিত করেন। জাকিয়া ও মলির খেলাটি ড্র হয়।
বুধবার বিকেলে চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস /২২২০ ঘ.
bdnews24