২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দাবায় চ্যাম্পিয়ন ইমন

আন্তর্জাতিক মাতৃভাষা র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় ছয় পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন চ্যাম্পিয়ন হয়েছেন। সমান পয়েন্ট পেয়ে রানার-আপ হয়েছেন শরীফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 03:38 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক মাতৃভাষা র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় ছয় পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন চ্যাম্পিয়ন হয়েছেন। সমান পয়েন্ট পেয়ে রানার-আপ হয়েছেন শরীফ হোসেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে পেয়ে তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পান যথাক্রমে শেখ খায়রুল ইসলাম, আনিসুজ্জামান মল্লিক, শাহনাজ ফারুক ও সোহেল চৌধুরী। প্রতিযোগিতা হয় রোববার দাবা ফেডারেশনের দাবা কক্ষে। প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ চেস প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অংশ নেন ৬৪ খেলোয়াড়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। এদিকে ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের খেলা শেষে ১০ জন দুই পয়েন্ট করে পেয়ে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। তারা হলেন নাজরানা খান ইভা, জাকিয়া সুলতানা, দিলারা জাহান নূপুর, মাসুদা বেগম, সামিহা শারমীন সিম্মী, ফারজানা হোসেন অ্যানি, মাহমুদা হক চৌধুরী মলি, মেহনাজ আহমেদ মিথিলা, জাহানার হক রুনু ও প্রতিভা তালকুদার। তৃতীয় পর্বের খেলা হবে মঙ্গলবার বিকেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএস/টিআর/২১২১ ঘ.