দুবাই, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুবাই চ্যাম্পিয়নশিপে খেলতে পারছেন না বিশ্বসেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। ফুসফুসে সমস্যার কারণে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, "গত সপ্তাহে ফুসফুসে এই সমস্যা দেখা দেয় সুইজারল্যান্ডের এই তারকার। তাই ২০ লাখ ডলারের এই টুর্নামেন্টে খেলবেন না তিনি।" এ নিয়ে পরপর দুই বছরের জন্য মাঠে দেখা যাবে না তাকে। প্রতিযোগিতা শুরু হয়েছে সোমবার।
এ সমস্যার জন্য দু'সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে ফেদেরারকে। তবে চারবার দুবাই শিরোপা জয়ী বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়কে দেখা যেতে পারে ইন্ডিয়ান ওয়েলসের কোর্টে। প্রতিযোগিতা শুরু হবে ১১ মার্চ।
ফেদেরার ভাষায়, "ইন্ডিয়ান ওয়েলসে খেলতে পারব বলে আশা করছি। তবে কথা দিতে পারছি না। কেননা এটি একটি রোগ এবং যথাযথ চিকিৎসার মাধ্যমেই সেরে উঠতে হবে।"
এদিকে অ্যান্ডি রডিকও দুবাই চ্যাম্পিয়নশিপে খেলছেন না। নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনিও, শনিবার। ২০০৮ সালের দুবাই কাপ জিতেছিলেন রডিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৫৪০ ঘ.
bdnews24