মাদ্রিদ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্প্যানিশ লা লিগায় শনিবার জয় তুলে নিয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা। রেসিং সান্তান্দারকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় শিরোপার পথে ধেয়ে চলেছে বার্সেলোনা। এদিকে ইতালিয়ান সিরি আ'তে সাম্পদরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ইন্টার মিলান। অপর ম্যাচে জেনোয়া ৩-০ গোলে উদিনেসকে পরাজিত করে।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সার কাছে পাত্তাই পায়নি রেসিং সান্তান্দার। ম্যাচের আগে অবশ্য দু:শ্চিন্তায় ছিল পেপ গার্দিওলার দল। ইনজুরির কারণে মূল তারকাদের অনেকেই খেলতে পারছিলেন না। ম্যাচ শুরুর আগ মুহূর্তে ইব্রাহিমোভিচকেও হারায় বার্সা। কিন্তু প্রথমার্ধের পারফরমেন্সেই কোচ ও দলের সমর্থকদের সব দু:শ্চিন্তা উড়িয়ে দেয় বার্সা।
কিন্তু কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি শিরোপা প্রত্যাশীদের। আন্দ্রেস ইনিয়েস্তা মাত্র ৭ মিনিটেই গোল করে এগিয়ে দেন বার্সাকে।
বাজে পারফরমেন্সের কারণে সা
bdnews24