২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি আর্সেনালের জয়, হেরেছে ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আবারো চমক এভারটনের। শনিবার নিজেদের মাঠে ম্যান ইউকে ৩-১ গোলে পরাজিত করে এভারটন। ম্যান ইউ'য়ের হারের দিনে জয় তুলে নিয়েছে অপর দুই শিরোপা প্রত্যাশী চেলসি ও আর্সেনাল। চেলসি ২-০ গোলে উলভারহ্যাম্পটনকে ও একই ব্যবধানে সান্দারল্যান্ডকে হারিয়েছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 05:49 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

লন্ডন, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আবারো চমক এভারটনের। শনিবার নিজেদের মাঠে ম্যান ইউকে ৩-১ গোলে পরাজিত করে এভারটন। ম্যান ইউ'য়ের হারের দিনে জয় তুলে নিয়েছে অপর দুই শিরোপা প্রত্যাশী চেলসি ও আর্সেনাল। চেলসি ২-০ গোলে উলভারহ্যাম্পটনকে ও একই ব্যবধানে সান্দারল্যান্ডকে হারিয়েছে আর্সেনাল। চেলসির পর অপর শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেডও হোঁচট খেয়েছে গুডিসন পার্কে। এগিয়ে গিয়েও উজ্জীবিত এভারটনের বিপক্ষে জিততে পারেনি রেড ডেভিলসরা। ১৬ মিনিটেই বার্বাতোভের গোলে এগিয়ে যায় ফার্গুসনের দল। কিন্তু ৩ মিনিট বাদেই বিলয়ালেটদিনোভের গোলে সমতায় ফেরে এভারটন। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ড্যান গসলিংয়ের গোলে ব্যবধান বাড়ায় এভারটন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যান ইউয়ের কফিনে শেষ পেরেকটি ঢুকে দেন জ্যাক রডওয়েল। ফলে ৩-১ এ ব্যবধানে এভারটনের কাছে হেরেই মাঠ ছাড়ে ম্যান ইউ। এদিকে শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যান ইউয়ের হারের দিনে সহজ জয় তুলে নিয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চেলসি। ফর্মের তুঙ্গে থাকা দিদেয়ার দ্রগবার জোড়া গোলে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থানকে সংহত করেছে শিরোপার পথে এগিয়ে থাকা ব্লুজরা। অপর ম্যাচে সান্দারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেরা তিনে নিজেদের ধরে রেখেছে আর্সেনাল। প্রথমার্ধের ২৭ মিনিটে বেন্ডনার ও ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে ফ্যাব্রিগাস গোলদু'টি করেন। এদিকে লিগের অপর ম্যাচে ওয়েস্টহ্যাম ৩-০ ব্যবধানে হারিয়েছে হালসিটিকে। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করেছে চেলসি। সমসংখ্যাক ম্যাচে ম্যান ইউ'র সংগ্রহ ৫৭ ও আর্সেনালের ৫৫। বিডিনিউজ টোয়েন্টিফোর/এএইচএস/সিজি/২৩৩০ ঘ.