২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপ থেকে বাংলাদেশের বিদায়

এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 01:58 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। গ্র"পের শেষ ম্যাচে শনিবার স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিলো বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাজিকিস্তানকে হারিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলেন আমিনুলরা। স্বপ্ন দেখাচ্ছিলেন সেমিফাইনালে খেলার। কিন্তু টানা দুই ম্যাচে পরাজয় প্রতিযোগিতা থেকে ছিটকে ফেলে দিয়েছে তাদের। বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হেনেছিলো মিয়ানমার ১৮ ফেব্র"য়ারি। এসএ গেমসে সোনাজয়সহ টানা ৬ ম্যাচ জয়ের পর সেটাই ছিলো প্রথম হার। অথচ এক দিন আগেও আশা ছিলো অধিনায়ক আমিনুলের কন্ঠে। বলেছিলেন, শ্রীলঙ্কাকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে তারা। কিন্তু কথার সঙ্গে মাঠে বাংলাদেশ ফুটবলারদের পারফরমেন্সে মিল খুঁজে পাওয়া যায়নি। কলম্বোর সুগাথাদাস স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলো স্বাগতিক ফুটবলাররাই। খেলার সপ্তম মিনিটেই আচমকা গোল খেয়ে বসে বাংলাদেশ। গোল করেন কায়েজ মোহাম্মদ শফরাজ। শুরুর ধাক্কা সামলে নেয়ার সুযোগ তো আসেনি উল্টো ৩৭ মিনিটে গোলরক্ষক আমিনুল লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লে পরাজয় অনেকটাই নিশ্চিত ধরে নেয় তারা। ১-০ গোলে পিছিয়ে থাকা ১০ জনের বাংলাদেশ আরো দুই গোল হজম করে বাকি সময়ে। বিরতির দুই মিনিট আগে পোর্দি চাথুরা এবং ৭৯ মিনিটে সানজিভ গোল করেন। তবে গ্র"পের শেষ ম্যাচ জিতলেও একই ভাগ্যবরণ করতে হয়েছে শ্রীলঙ্কাকে। মিয়ানমারের সঙ্গে তাজিকিস্তান উঠে গেছে সেমিফাইনালে। শনিবার মিয়ানমারকে ৩-০ গোলে হারিয়েছে তাজিকিস্তান। দুই দলেই পয়েন্ট সমান হওয়ায় গোল গড়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়েছে গতবারের রানার্সআপ তাজিকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/জিএনএ/.১৯৩০ ঘ.