২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক'ওয়েলথ শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ

নয়া দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের দ্বৈত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টটি ছাড়াও অন্য আরেকটি ইভেন্টে সোনা পেয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 11:40 AM

Updated : 24 Aug 2022, 06:55 PM

নয়া দিল্লি, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়া দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের দ্বৈত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টটি ছাড়াও অন্য আরেকটি ইভেন্টে সোনা পেয়েছে ভারত। বাংলাদেশের আসিফ হোসেন খান ৫৯৪ ও তার সঙ্গী শোভন চৌধুরি ৫৮৮ স্কোর করে দেশকে এই ব্রোঞ্জ উপহার দেন। সোনা জিতে নেন ভারতের গগন নারাং ও পিটি রঘুনাথ। গগণ স্কোর করেন ৫৯৯ ও রঘুনাথের স্কোর ছিল ৫৯৪। কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে এর আগে কেউ ৫৯৯ স্কোর তুলতে পারেননি। এছাড়া মেয়েদের ২৫ মিটার স্পোর্টস পিস্তলের দ্বৈত ইভেন্টেও সোনা জিতেছেন ভারতের আনিসা সাঈদ ও অনুরাজ সিং। অক্টোবরে কমনওয়েলথ গেমসের আসর বসবে এই নয়া দিল্লিতেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৭৩১ ঘ.