২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের বিরুদ্ধে চুক্তি না মানার অভিযোগ নোকিয়ার

জাতীয় ফুটবল দলের সঙ্গে স্পন্সর চুক্তির শর্ত ভাঙ্গার অভিযোগ এনেছে নোকিয়া। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশও দিয়েছে মুঠোফোন নির্মাণ ও বিপনন প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 05:26 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ফুটবল দলের সঙ্গে স্পন্সর চুক্তির শর্ত ভাঙ্গার অভিযোগ এনেছে নোকিয়া। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশও দিয়েছে মুঠোফোন নির্মাণ ও বিপনন প্রতিষ্ঠানটি। জাতীয় ফুটবল দলের স্পন্সর হিসেবে বাফুফের সঙ্গে এক বছরের চুক্তি হয় নোকিয়ার। তারা (নোকিয়া) দাবি করছে, চুক্তির মেয়াদ শেষ হবে ২০১০ সালের ৩০ এপ্রিল। তার আগেই নোকিয়ার লোগো ছাড়াই জার্সি পড়ে এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য গ্র"প ছবি তুলেছে বাংলাদেশ দল। বিষয়টি জানার পরই চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনে নোকিয়া। কিন্তু নোকিয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে বাফুফে। তাদের দাবি, একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের সমাপনী দিনেই নোকিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন কোন স্পন্সর না পাওয়ায় ও নোকিয়া চুক্তির মেয়াদ না বাড়ানোয় এএফসি চ্যালেঞ্জ কাপে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জার্সিতে কোনো স্পন্সরের লোগো ব্যবহার করা হয়নি। একথা নোকিয়াকে জানানো হয়েছে বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী। তিনি বলেন, "চুক্তির মেয়াদ কার্যকর থাকলে আমরা অবশ্যই জাতীয় দলের জার্সিতে নোকিয়ার লোগো ব্যবহার করতাম। আমরা তাদের কারণ দর্শনোর নোটিশের জবাবও দিয়েছি।" বাফুফের চিঠির উত্তরে নোকিয়ার প্রতিক্রিয়া জানা যায়নি। স্পন্সর হিসেবে বাফুফের সঙ্গে নোকিয়ার চুক্তি হয়েছে এক কোটি টাকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/২৩১৯ ঘ.