ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে মিয়ানমারের কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনাল অনিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।
গ্র"পের শেষ ম্যাচে শনিবার স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাতে পারলেই কেবল সেমিফাইনালে খেলার একটা সম্ভাবনার সৃষ্টি হবে। তবে অংকের হিসেবে সেদিন গ্র"পের অন্য ম্যাচে তাজিকিস্তান পয়েন্ট তালিকার শীর্ষ দল মিয়ানমারের কাছে যদি হেরে যায় এবং শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ড্র করে, তাহলেও সেমিফাইনালে খেলতে পারবে আমিনুলরা। আর বাংলাদেশ, তাজিকিস্তান এবং মিয়ানমারের পয়েন্ট সমান হলে, গোল গড়ে এগিয়ে থাকা শীর্ষ দু'দল খেলবে সেমিফাইনাল।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে যে এভাবে হোচট খেতে হবে খেলোয়াড়রাই হয়তো তা ভাবেননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, খেলার প্রথমার্ধেই গোল দু'টি হজম করে বাংলাদেশ।
খেলার ১৭ মিনিটে তুন তুন উইনের গোলে এগিয়ে যায় মিয়ানমার। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান পাই সেও। রক্ষণভাগের ভুলে এই গোল খায় বাংলাদেশ। আর প্রথম গোলটি খেয়েছিল গোলরক্ষক আমিনুল সঠিক সময়ে সঠিক জায়গায় না থাকায়।
বিরতির আগেই ব্যবধান কমিয়ে আনা, এমনকি সমতায় ফেরারও সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু আগের ম্যাচের গোলদাতা এনামুল হক বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় তা সম্ভব হয়নি। তবে আব্দুল বাতেন মজুমদার কমলের বদলি হিসেবে খেলতে নেমে জাহিদ হোসেন ব্যবধান কমান, ৪৮ মিনিটে। মাঝ মাঠ থেকে বাড়িয়ে দেয়া বল বক্সের ভেতর পেয়ে জালে জড়িয়ে দেন তিনি।
ব্যবধান কমালেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয় হার মেনেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩০১ ঘ.
bdnews24