২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টন ফেডারেশনের কমিটি এখন অস্থায়ী

ক্রীড়া ফেডারেশনগুলোকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের মেয়াদ উত্তীর্ণ কমিটি মঙ্গলবার ভেঙ্গে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গঠন করা হয়েছে নতুন অস্থায়ী কার্যনির্বাহী কমিটিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 03:58 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রীড়া ফেডারেশনগুলোকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের মেয়াদ উত্তীর্ণ কমিটি মঙ্গলবার ভেঙ্গে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গঠন করা হয়েছে নতুন অস্থায়ী কার্যনির্বাহী কমিটিও। ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের কমিটির সভাপতি রুবাবা দৌলা তার পদে বহাল রয়েছেন। অস্থায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে মাহবুবুর রবকে। সহ-সভাপতি করা হয়েছে নুরুল হক, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন মোল্যা ও আমিনুল হককে। যুগ্ম-সম্পাদক দু'জন হলেন এসএম জাহিদুল হক (কচি) ও সৈয়দা মরিয়ম তারেক। কোষাধ্যক্ষ করা হয়েছে মনসুর আহমেদ খান পেনুকে। কমিটির সদস্যরা হলেন মনোয়ার আলম বাবুল, নাজিয়া আক্তার জুথি, একেএম হাফিজুর রহমান খান মিলন, গোলাম ফারুক দেওয়ান, হামিদুল হক, নিখিল চন্দ্র ধর, লিজা হোসাইন, সামসুল আরেফিন, তাসনীম আকবরী, মোসাব্বের আহমেদ, মাসুদুর রহমান মিলন, জহিরুল ইসলাম স্বপন, আবু লুৎফর মো. কামালউদ্দিন, কবিরুল ইসলাম সিকদার, একেএম নুরুজ্জামান, মুনিরুল ইসলাম মুনির, নিয়াজউদ্দিন তালুকদার, আমীর হোসেন বাহার ও শহীদুল ইসলাম খান শাহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫২ ঘ.