মেমফিস, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারিয়া শারাপোভা মেমফিসে দুর্দান্ত খেলে হারিয়েছেন যুক্তরাস্ট্রের শেনি পেরিকে। অথচ মাত্র কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে পড়েছিলেন তিনি।
সোমবার সেলুলার সাউথ কাপের প্রথম রাউন্ডে শারাপোভা ৬-০, ৬-২ গেমে হারান পেরিকে।
জয়ের পর শারাপোভা বলেন, "প্রত্যেকটা বল অত্যন্ত সর্তকতার সঙ্গে খেলেছি। আর একটা বিষয় মাথায় ছিল-জয়ের জন্য লড়তে হবে। তবে প্রতিপক্ষকে মোটেও হাল্কাভাবে নেইনি।"
"কোর্টের প্রতিপক্ষ কে, তা বড় কথা নয়। নিজের খেলাটা খেলেই যাওয়াই আসল কথা," শারাপোভার গলায় প্রত্যয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০২৬ ঘ.
bdnews24