২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে গেলেন ফুটবল কোচ জোরান

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমঝোতা না হওয়ায় দেশে ফিরে গেলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ জোরান জর্জেভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 04:30 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমঝোতা না হওয়ায় দেশে ফিরে গেলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ জোরান জর্জেভিচ। ঢাকা ত্যাগ করেন সোমবার সকালেই। এসএ গেমস ফুটবলে সোনা জয় করেছিল বাংলাদেশ এই সার্ব কোচেরই হাত ধরে। জোরানের সঙ্গেই ঢাকা ত্যাগ করেন তার স্বদেশি অন্য দুই সহকারি কোচও। জর্জেভিচ বাফুফের কাছে চার বছর মেয়াদের জন্য নিয়োগ দাবি করেছিলেন। কিন্তু বাফুফে এখনই তাকে এত দিনের জন্য নিয়োগ দিতে রাজি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/২২৩৪ ঘ.