২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা তুলে নিতে টোগোর আবেদন

আফ্রিকান নেশন্স কাপে অংশগ্রহণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) কাছে আবেদন জানিয়েছে টোগো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 04:12 PM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফ্রিকান নেশন্স কাপে অংশগ্রহণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) কাছে আবেদন জানিয়েছে টোগো। সদ্য সমাপ্ত আফ্রিকান নেশন কাপে অংশ নিতে গিয়ে অ্যাঙ্গোলাতে বন্দুক হামলার শিকার হন টোগো ফুটবলাররা। হামলায় তাদের ২ সদস্য নিহত হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় টোগো। এরপরই আগামী দুই আসরের জন্য আফ্রিকান নেশন্স কাপে দেশটির অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ)। টোগোর ফুটবল ফেডারেশনের অস্থায়ী কমিটির প্রধান জেনারেল সেয়ি মেমেনে জানিয়েছেন, টোগোর বার অ্যাসোসিয়েশনের সভাপতির নেতৃত্বে আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। যারা বিষয়টি নিয়ে আইনী লড়াই করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/এসএ/২১৩০ ঘ.