২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপে উদ্বোধনী ম্যাচ বাংলাদেশের

এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে অংশ নিতে রোববার কলম্বো যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 01:33 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে অংশ নিতে রোববার কলম্বো যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১৬ ফেব্র"য়ারি থেকে কলম্বোতে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই 'এ' গ্র"পের খেলায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর সুগাথাদাস স্টেডিয়ামে হবে খেলা। দিনের অন্য ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে মিয়ানমার। ১৮ ফেব্র"য়ারি বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মিয়ানমারের বিপক্ষে। ২০ ফেব্র"য়ারি গ্র"পের তৃতীয় এবং শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। গ্র"প চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সার্ভিয়ান কোচ জোরান জর্জেভিচের সঙ্গে বনিবনা না হওয়ায় শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। সহকারী কোচের দায়িত্বে থাকবেন পনিরুজ্জামান পনির। এদিকে, স্ট্রাইকার এনামুল হককে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করায় ২১ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপ এবং এসএ গেমসে বাংলাদেশ দলের মূল একাদশের খেলোয়াড় হলেও এনামুলকে বাদ দিয়েই ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছিলো। খেলোয়াড়রা হলেন: আমিনুল হক, নাসিরুল ইসলাম নাসির, ওয়ালী ফয়সল, মিন্টু শেখ, রেজাউল করিম, আতিকুর রহমান মিশু, আব্দুল বাতেন মজুমদার কোমল, মামুনুল ইসলাম, তৌহিদুল আলম সবুজ, এনামুল হক, জাহিদ হাসান এমেলী, শাকিল আহমেদ, বিপ্লব ভট্টচার্য্য, নাসির উদ্দিন চৌধুরী, রোকনুজ্জামান কাঞ্চন, ইমতিয়াজ সুলতান জিতু, মোবারক হোসেন ভূঁইয়া, জাহিদ হোসেন, মামুন মিয়া, শেখ আলমগীর কবির ও মিঠুন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জিএনএ/১৯১৮ঘ.