২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপে খেলা অনিশ্চিত দেল পেত্রোর

চোট পিছু ছাড়ছেই না ইউএস ওপেন চ্যাম্পিয়ন হুয়ান মার্টিন দেল পেত্রোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 01:35 PM

Updated : 24 Aug 2022, 06:45 PM

বুয়েন্স আয়ার্স, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পিছু ছাড়ছেই না ইউএস ওপেন চ্যাম্পিয়ন হুয়ান মার্টিন দেল পেত্রোর। বৃহস্পতিবার অনুশীলনের সময় কব্জিতে চোট পাওযায় আট সপ্তাহের জন্য কোর্টের বাইরে থাকতে হচ্ছে তাকে। ফলে আগামী মাসে সুইডেনের বিপক্ষে ডেভিস কাপ সিরিজে আর্জেন্টিনার হয়ে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত অক্টোবরে সাংহাই মাস্টার্স প্রতিযোগিতার একটি খেলার দ্বিতীয় সেট চলার সময় তিনি আহত হয়ে কোর্টের বাইরে চলে যান। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের আগে একটি প্রদর্শনী খেলা থেকেও তিনি নিজেকে প্রত্যাহার করে নেন। দেল পেত্রোর প্রশিক্ষক মার্টিনিয়ানো ওরাজি বলছেন, চোট পাওয়ায় রাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড়কে চার সপ্তাহ বিশ্রাম নিতে হবে। খেলার মতো সুস্থ হয়ে উঠতে লাগবে আরো চার সপ্তাহ। সুইডেনের রাজধানী স্টকহোমে ডেভিস কাপ সিরিজের এই খেলাটি হবে ৫-৭ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯২০ ঘ.