২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাথনে সোনা নেপালের

এসএ গেমসে ম্যারাথনের সোনা জয় করেছেন নেপালের রাজেন্দ্র বাহাদুর ভাণ্ডারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 05:27 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমসে ম্যারাথনের সোনা জয় করেছেন নেপালের রাজেন্দ্র বাহাদুর ভাণ্ডারী। এ ইভেন্টে রুপা পেয়েছেন শ্রীলঙ্কার অজিত বান্দ্রা অধিকারী, তৃতীয় স্থানে থেকে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রাম সিং। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। আশুলিয়া হয়ে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটি ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১১২০ ঘ.