২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলেও সোনা বাংলাদেশের

আফগানিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এসএ গেমস ফুটবলে সোনা জিতেছে বাংলাদেশ। সেই সঙ্গে দীর্ঘ ১১ বছর পর উদ্ধার করলো ফুটবলের শিরোপা। সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতাও ঘুচিয়ে দিলেন অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 06:45 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এসএ গেমস ফুটবলে সোনা জিতেছে বাংলাদেশ। সেই সঙ্গে দীর্ঘ ১১ বছর পর উদ্ধার করলো ফুটবলের শিরোপা। সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতাও ঘুচিয়ে দিলেন অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা। এ নিয়ে বাংলাদেশের মোট সোনা জয়ের সংখ্যা দাঁড়ালো ১৮ তে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে বাংলাদেশ। গ্যালারি ভর্তি দর্শক, আর স্বাগতিক দলের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি আফগানিস্তানের তরুণরা। পরিকল্পিত আক্রমণ করে ১৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে ওয়ালি ফয়সালের ফ্রি-কিকে মাথা দিয়ে গোল করেন আতিকুর রহমান মিশু। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। গোল পেয়ে আরো বেশি চাঙ্গা হয়ে ওঠেন ফুটবলাররা। ধীরে ধীরে বেড়ে যায় আক্রমণের ধার। যদিও ২৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয়ার একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু কপাল ভালো আফগানিস্তানের। ছোট বক্সের বাইরে থেকে এনামুলের সাইড-ভলি বার ছুয়ে সীমানার বাইরে চলে যায়। তবে মোক্ষম সুযোগ কাজে লাগাতে ভুল করেননি খেলোয়াড়রা। ৩৩ মিনিটে বাম দিক থেকে শাকিলের ক্রসে মাথা দিয়ে নিশানা ভেদ করেন আক্রমণভাগের খেলোয়াড় এনামুল হক। ব্যবধান আরো বাড়ানোর পাশাপাশি নিজের নামের পাশে গোল লেখাতে পারেননি জাহিদ হোসেন এমেলি। ৪০ মিনিটে বাম দিক থেকে শাকিলের ক্রসে এমেলি হেড করলে বল চলে যায় বাইরে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। স্বাগতিক দলের আক্রমণের সামনে প্রথমার্ধে আফগানিস্তান ছিল রীতিমতো ম্লান। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেছিল আফগানিস্তান। ৫৮ মিনিটে ওয়াহিদ নাদিমের কর্নারে ফয়সাল সাকি মাথা দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করলে দক্ষ হাতে তা প্রতিহত করেন বাংলাদেশের বারপোস্টের অতন্দ্র প্রহরী আমিনুল হক। আসলে আফগানদের সোজা হয়ে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। বরং ব্যবধান আরো বাড়িয়ে ৩-০ করে নেয় বাংলাদেশ। ৬৯ মিনিটে মিশুর ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণভাগের একজন খেলোয়াড়ের পায়ে লেগে ফিরে এলে তা সাইড-ভলিতে গন্তব্যে পাঠান আব্দুল বাতেন। বদলি খেলোয়াড় তৌহিদুল ইসলাম সবুজ যেন গোলের কারিগর। সেমিফাইনালে দলকে একমাত্র গোল উপহার দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। ফাইনালে বদলি হিসেবে নেমে দলের পক্ষে চতুর্থ গোল করেন বিকেএসপির এই তুরুণ ফুটবলার। ৮৯ মিনিটে কমল গোলে শট নিলে গোলরক্ষক পাঞ্চ করেন। এতে বল ফিরে আসে। সুযোগসন্ধানী সবুজ ফিরতি বলে হেড করে গোল করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্ল