ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে মেয়েদের ফুটবলে শিরোপা জিতেছে ভারত। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
প্রতিযোগিতায় ফেবারিট হিসেবে গ্র"প পর্বে দাপটের সঙ্গে খেলেছেন ভারতের মেয়েরা। অপরাজিত দল হিসেবে ফাইনালে ওঠে। কিন্তু সেই অপ্রতিরোধ্য দলটিই হিমশিম খাচ্ছিল নেপালের বিপক্ষে।
খেলার ২৫ মিনিটে দলকে এগিয়ে নেন নেপালের যমুনা। প্রথমার্ধে আর গোল শোধ করতে পারেনি ভারত। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা খেলায় সমতা ফেরায়। গোল করেন দেবী। এরপর চানু ৭৫ ও ৮২ মিনিটে আরো দুই গোল করে নেপালের হার নিশ্চিত করেন।
তবে পেনাল্টি নিয়ে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নেপালের মেয়েরা। খেলা শেষে তাই রেফারির ওপর চড়াও হয়েছিলেন।
মেয়েদের ফুটবলে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে তৃতীয় হয় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩২০ ঘ.
bdnews24