২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলে: কোচ

বিজয় মঞ্চে বাংলাদেশ ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেজে উঠলো জাতীয় সঙ্গীত। দেশি-বিদেশি সবাই দাঁড়িয়ে সম্মান দেখালেন। এসএ গেমসের একদশ দিনে জাতীয় পতাকা উড়লো দেশের প্রধান স্টেডিয়ামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 05:10 PM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় মঞ্চে বাংলাদেশ ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেজে উঠলো জাতীয় সঙ্গীত। দেশি-বিদেশি সবাই দাঁড়িয়ে সম্মান দেখালেন। এসএ গেমসের একদশ দিনে জাতীয় পতাকা উড়লো দেশের প্রধান স্টেডিয়ামে। এমন দৃশ্য দেখে গর্বিত ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক বলেন, "ফুটবলের জন্য এই সফল্যের খুব দরকার ছিল। এছাড়া দেশকে সোনা উপহার দিতে পেরে খুবই গর্ব বোধ করছি।" তিনি বলেন, "দেশের জন্য এবং ফুবলের স্বার্থে আমরা সবাই ছিলাম প্রতিশ্র"তিবদ্ধ। যে কোন মূল্যে সফল আমাদের হতেই হবে। আমরা কতটা একতাবদ্ধ ছিলাম তার প্রমাণ রয়েছে মাঠেই, প্রতিযোগিতার সব ম্যাচই আমরা জিতেছি। এর আগে বাংলাদেশ ফুটবল দল টানা পাঁচ ম্যাচ কখনোই জেতেনি।" যার প্রশিক্ষণ, আর দিক-নির্দেশনায় এই সাফল্য এসেছে, জাতীয় দলের সার্বিয়ার সেই কোচ জোরান জর্জেভিচ বলছিলেন, "আমি দলের সমন্বয়ে বিশ্বাসী। দলের সঙ্গে যারা ছিলেন তারা সবাই এই সাফল্যের ভাগিদার। আমি শুধু এতটুকুই বলতে পারি বাংলাদেশের ফুটবলে নতুন দিনের সুচনা করে দিলাম। এই কৃতিত্ব আমি নিলাম।" বাংলাদেশ দলের সাফল্যের নায়ক ফুটবলারদের যথাযথ মূল্যায়ন করেছেন কোচ, "খেলোয়াড়দের যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে, তার সবই অক্ষরে অক্ষরে তারা পালন করেছে। সে কারণেই চ্যাম্পিয়ন হয়েছে।" তিনি বলেন, "আমি বিশ্বাস করি বাংলাদেশ খুবই ভালো ফুটবল খেলে। ফুটবলে মন দিলে এক সময় বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলবে। সরকার, পৃষ্ঠপোষক এবং ফুটবল সংশ্লিষ্ঠ, সবার কাছে আমার অনুরোধ, তারা যেন সবাই ফুটবলকে সাহায্য করেন।" রেকর্ডের পাতা উল্টালে দেখা যাবে আরো বেশি শিরোপা জয় করতে পারতো বাংলাদেশ। ছয়বার ফাইনাল খেলে মাত্র দু'বার সফল হয়েছেন আমিনুলরা। এসএ গেমসে সর্বাধিক চারবার শিরোপা জিতেছে ভারত। পাকিস্তান তিনবার। বাকি দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। এই গেমসে বাংলাদেশ ফাইনালে খেলেছে ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৯, ১৯৯৫, ১৯৯৯ ও ২০১০ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪০ ঘ.