২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উশুতে আরেকটি সোনা জয়

এসএ গেমস উশুতে সোমবার আরেকটি সোনা জিতেছে বাংলাদেশ। এ নিয়ে সোনার সংখ্যা দাঁড়ালো ১৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 11:26 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস উশুতে সোমবার আরেকটি সোনা জিতেছে বাংলাদেশ। এ নিয়ে সোনার সংখ্যা দাঁড়ালো ১৫। তাওলো ইভেন্টের পুরুষ এককে মেজবাহউদ্দিন সোনা জয় করেন। এছাড়া উশুর মেয়েদের ইভেন্টে বাংলাদেশের ফাহমিদা ইয়াসমিন আরজু এবং বাসনা ইসলাম ব্রোঞ্জ পদক পান। এর আগে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে ক্রিকেটে সোনা জেতে বাংলাদেশ; কারাতের কাতা ইভেন্টে দলীয়ভাবে সৈয়দ নূর মোহাম্মদ, হাসান খান সান, হোসেন খান মুন; মেয়েদের এই ইভেন্টে দলীয়ভাবে মুন্নি খানম, জ-উ প্র" মার্মা ও উসানু মার্মা; ব্যক্তিগত বিভাগে জ-উ-প্র" মার্মা; মেয়েদের ব্যক্তিগত কুমি'র অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণীতে মরিয়ম খাতুন বিপাশা; তায়কোয়ান্দোতে মেয়েদের ৪৯ কেজি ওজন শ্রেণীতে শাম্মী আক্তার; উশুর সানসু ইভেন্টের ৫২ কেজি ওজন শ্রেণীতে ইতি ইসলাম; ৪৬ কেজির নিচের ওজন শ্রেণীতে শারমিন ফারজানা রুমি; গলফের ব্যক্তিগত ইভেন্টে দুলাল হোসেন; দলগত ইভেন্টে দুলাল হোসেন, সাখাওয়াত হোসেন ও জাকিরুজ্জামান; শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী; মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে শারমিন আক্তার রত