ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস সোমবার আরো তিনটি সোনা জিতেছে, উশুতে একটি ও বক্সিংয়ে দু'টি। এ নিয়ে সোনার সংখ্যা দাঁড়ালো ১৭ তে।
বক্সিংয়ে ৬০ কেজি ওজন শ্রেণীতে জুয়েল আহমেদ জনি ও ৬৪ কেজি ওজন শ্রেণীতে সোনা জেতেন আব্দুর রহিম।
এদিকে সিলেট বিকেএসপিতে উশু প্রতিযোগিতার শেষদিনে মেজবাহউদ্দিন তাউলু ইভেন্টের (পুরুষ) এককে ১৮.২২ স্কোর করে সোনা জেতেন। রুপা পান ভারতের সমরজিদ। তার স্কোর ছিল ১৮.২। শ্রীলঙ্কার আর রুবিন্দ্রা সিলভা ১৮.০১ স্কোর করে ব্রোঞ্জ জয় করেন।
এছাড়া উশুর মেয়েদের ইভেন্টে বাংলাদেশের ফাহমিদা ইয়াসমিন আরজু এবং বাসনা ইসলাম ব্রোঞ্জ পদক পান।
এর আগে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে ক্রিকেটে সোনা জেতে বাংলাদেশ; কারাতের কাতা ইভেন্টে দলীয়ভাবে সৈয়দ নূর মোহাম্মদ, হাসান খান সান, হোসেন খান মুন; মেয়েদের এই ইভেন্টে দলীয়ভাবে মুন্নি খানম, জ-উ প্র" মার্মা ও উসানু মার্মা; ব্যক্তিগত বিভাগে জ-উ-প্র" মার্মা; মেয়েদের ব্যক্তিগত কুমি'র অনূর্ধ্ব-৪৫ কেজি ওজন শ্রেণীতে মরিয়ম খাতুন বিপাশা; তায়কোয়ান্দোতে মেয়েদের ৪৯ কেজি ওজন শ্রেণীতে শাম্মী আক্তার; উশুর সানসু ইভেন্টের ৫২ কেজি ওজন শ্রেণীতে ইতি ইসলাম; ৪৬ কেজির নিচের ওজন শ্রেণীতে শারমিন ফারজানা রুমি; গলফের ব্যক্তিগত ইভেন্টে দুলাল হোসেন; দলগত ইভেন্টে দুলাল হোসেন, সাখাওয়াত হোসেন ও জাকিরুজ্জামান; শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী; মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে শারমিন আক্তার রত
bdnews24