ঢাকা, ফেব্রুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরচারির পুরুষ একক ও দলীয় ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে মেয়েদের বিভাগে ফাইনালে উঠতে পারেনি স্বাগতিকরা।
পুরুষ এককের সেমিফাইনালে ভারতের জয়ন্ত তালুকদারকে হারিয়ে বাংলাদেশকে সোনা জেতার স্বপ্ন দেখাচ্ছেন সজীব শেখ। এছাড়া নেপালকে হারিয়ে ছেলেদের দলগত ইভেন্টেও ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
মেয়েদের একক ও দলগত উভয় ইভেন্টেই সেফিফাইনালে হেরেছে বাংলাদেশ।
একক ও দলগত ইভেন্টের দু'টি ফাইনালই হবে বিকেএসপিতে সোমবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩১৪ ঘ.
bdnews24