ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুস্তির তিন ইভেন্টের দু'টিতেই সোনা জিতেছে পাকিস্তান। অন্য ইভেন্টে আফগানিস্তান জিতেছে সোনা।
কাবাডি স্টেডিয়ামে রোববার ৬০ কেজি ওজন শ্রেণীতে আফগানিস্তানের আব্দুুল করিম ওয়াহিদী সোনা, ভারতের ক্রিপা রুপা এবং শ্রীলঙ্কার সমন দিনেশ কুমার ব্রোঞ্জ পদক জিতেছেন।
৭৪ কেজি ওজন শ্রেণীতে পাকিস্তানের মোহাম্মদ আলী সোনা, আফগানিস্তানের নূর আহমেদ রুপা এবং বাংলাদেশের শেখ স্বপন ব্রোঞ্জ পেয়েছেন।
৯৬ কেজি ওজন শ্রেণীতেও সোনা জয় করেছে পাকিস্তান। মোহাম্মদ ওমর তার দেশকে এই সোনা উপহার দেন। রুপা পেয়েছেন ভারতের প্রভীন তেহলান। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের বিলাল হোসেন ও আফগানিস্তানের সৈয়দ খালিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫৬ ঘ.
bdnews24