২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কোয়াশে দলগত সোনাও পাকিস্তানের

স্কোয়াশে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের পর দলগত ইভেন্টের সোনাও জিতেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের আমির আতলাস খান ও ফারহান মেহবুব ২-০ সেটে ভারতের রবি দীক্ষিত ও গৌরবকে হারান। ফলে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 05:23 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কোয়াশে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের পর দলগত ইভেন্টের সোনাও জিতেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের আমির আতলাস খান ও ফারহান মেহবুব ২-০ সেটে ভারতের রবি দীক্ষিত ও গৌরবকে হারান। ফলে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। ঢাকা ক্লাবের স্কোয়াশ কোর্টে ফাইনালে পাকিস্তানের ফারহান মেহবুব ১১-০১, ১১-০২ ও ১১-০৩ গেমে ভারতের রবি দীক্ষিতকে এবং আমির আতলাস ১১-০৯, ১১-০৩ ও ১১-০৮ গেমে ভারতের গৌরবকে হারান। দিনের প্রথম খেলায় বাংলাদেশ ২-০ সেটে নেপালকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। বাংলাদেশের রাজন কুমার ১১-০৬, ১১-০৪ ও ১১-০৬ গেমে নেপালের সুরেশ কুমারকে এবং স্বপন পারভেজ ১১-০১, ১১-০৫ ও ১১-০৪ গেমে নেপালের হিরা বাহাদুুরকে পরাজিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩২৪ ঘ.