২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জালে ভারতের ৭ গোল

এসএ গেমস মেয়েদের ফুটবলে গ্র"পের শেষ ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে হেরেও ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ। চার ম্যাচের দু'টি জিতে এই পদক নিশ্চিত করে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 05:02 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমস মেয়েদের ফুটবলে গ্র"পের শেষ ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে হেরেও ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ। চার ম্যাচের দু'টি জিতে এই পদক নিশ্চিত করে স্বাগতিকরা। এদিকে গ্র"প পর্বে অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলবে ভারত। সোমবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। মেয়েদের ফুটবলের উদ্বোধনী দিন ২৯ জানুয়ারি নেপালের কাছে ১-০ গোলের হারই বাংলাদেশের ফাইনালের পথে কাটা বিছিয়ে দেয়। এরপর শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও শেষ ম্যাচে আর পেরে ওঠেনি স্বাগতিকরা। যদিও তাদের ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা শনিবার দিনের প্রথম ম্যাচেই শেষ করে দিয়েছে নেপাল, ৭-০ গোলে পাকিস্তানকে হারিয়ে। ভারতের সাত গোলের মধ্যে নাওবি চানু তিন গোল (হ্যাট্রিক), মরিয়াংথেম মান্দাকিনি ২টি, কমলা দেবী ও গীতা রাণী ১টি করে গোল করেন। এদিকে পাকিস্তানের বিপক্ষে নেপাল সাত গোলে জিতেছে। দলের পক্ষে গোল করেন অনু লামা তিনটি (হ্যাট্রিক), পারমিলা রায় ও জমুনা গুরুং ২টি করে গোল করেন। রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছেলেদের ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে সেমিফাইনালের দুই পরাজিত দল ভারত ও মালদ্বীপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫৯ ঘ.